ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামায়াতের নিন্দা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ার কারণে একটি রপ্তানিমুখী কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১ সময়
চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামায়াতের নিন্দা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ার কারণে একটি রপ্তানিমুখী কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।


বিবৃতিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত 'বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ' নামক কারখানায় একদল সন্ত্রাসী হামলা চালায়। শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনের প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও শ্রমিকদের মারধরের পাশাপাশি ট্রাক ভরে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত নেতা দেশের শিল্পখাত এবং বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে এই হামলার তীব্র নিন্দা জানান।


এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "একজন শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তার প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক কাজ।" তিনি এই ঘটনার সঙ্গে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুনের নাম জড়ানো নিয়ে গণমাধ্যমে আসা খবরের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, "হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়