ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

পদ্মার ২ ইলিশ ১০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটির ওজন
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৭ সময়
পদ্মার ২ ইলিশ ১০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটির ওজন ছিল ২ কেজি ১০০ গ্রাম এবং অপরটির ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই দুটি ইলিশ বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দে পদ্মায় পানি ও স্রোত কমে যাওয়ার কারণে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও সম্প্রতি ইলিশ মাছ ধরা পড়ছে না। তবে বুধবার ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় বড় আকারের দুটি ইলিশ মাছ ধরা পড়ে স্থানীয় জেলে সেকেন হলদারের জালে। পরে, মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার হালিম সরদারের মাছের আড়তে নিয়ে আসা হয়।


সেখান থেকে, মোট ৪ কেজি ওজন মেপে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কালের কণ্ঠকে জানান, এরপর তিনি অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জ জেলার ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে দুইটি ইলিশ মোট ১০ হাজার টাকায় বিক্রি করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা