ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা

ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি টিকিট বিক্রি
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা

ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ নির্দেশনায় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ডযোগ্য হবে না। যাত্রার দিন, মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। এছাড়া, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে।


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিভিশনাল ও জোনাল পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন করা হবে। রেলপথ পেট্রোলিং, ব্রিজ ও সিগন্যালিং ব্যবস্থার বিশেষ নজরদারি এবং রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে। এছাড়া, ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, টিকিট বিক্রির নামে ফেসবুক লিংক বা ভুয়া অফার দেখা গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?