ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

জাজিরায় অবৈধ ইটভাটা চালু, দেড় লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে ‘মেসার্স কে কে ব্রিক্স’ নামে ইটভাটাকে ১ লাখ ৩০
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
জাজিরায় অবৈধ ইটভাটা চালু, দেড় লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে ‘মেসার্স কে কে ব্রিক্স’ নামে ইটভাটাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তরকেবলনগর খান কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এরপর, একই আইনের ১৫(১)(খ) ধারায় ইটভাটাটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।


এ সময়, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ শরীয়তপুর সহযোগিতা করে।


এ বিষয়ে রাসেল নোমান কালের কণ্ঠকে বলেন, "পরিবেশগত ছাড়পত্র ও আইনগত শর্ত না মেনে ইটভাটা পরিচালনার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!