ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করা
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহের ৫৭ জন সেনা কর্মকর্তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায়।" তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন, যা একটি গভীর চক্রান্তের ফল। তিনি আরও বলেন, "দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া চেষ্টা করা হয়েছিল।"


তিনি দাবি করেন, "গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর।" ফখরুল বলেন, "আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" তিনি আরও বলেন, "এই দিনটি কলঙ্কজনক কারণ এই দিনে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার একটি গভীর চক্রান্ত হয়েছিল।"


এ সময় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এবং শহীদদের পরিবারের সদস্যদেরও শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়