ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

একই দিনে দেশেও মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

হলিউডের বহুল জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪০ সময়
একই দিনে দেশেও মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

হলিউডের বহুল জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির পাশাপাশি একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখা যাবে। ১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ এখন হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প তুলে ধরা হয়েছে।


এবার সিরিজের মূল স্রষ্টা কেভিন উইলিয়ামসন পরিচালনায় থাকছেন, যিনি প্রথমবারের মতো পুরো সিনেমাটি পরিচালনা করছেন। ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এক নতুন ঘোস্টফেস কিলার তাঁর মেয়ে ট্যাটুমকে লক্ষ্য বানালে তাকে আবারও অতীতের ভয়ংকর মুখোমুখি হতে হয়।


চিত্রগ্রহণের সময় পরিচালনায় পরিবর্তন ও কাস্টিং পুনর্গঠনসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে তৈরি হয়েছে এই ছবি। প্রথম ধারণা অনুযায়ী, মুক্তির পর ছবিটি বক্স অফিসে শক্তিশালী সূচনা করতে পারে, যা সিরিজের আরেকটি সফল অধ্যায়ের ইঙ্গিত দেয়। তবে কিছু ভক্ত মনে করছেন, এটি হতে পারে স্ক্রিম সিরিজের শেষ অধ্যায়— যদিও সাফল্য পেলে ভবিষ্যতে নতুন কিস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?