মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রধান আসামি ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ২০১৭ সালে তার দোকান ভাঙচুর, লুটপাট এবং হামলার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। বিচারক নাজমুল হোসেন দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রধান আসামি ফয়েজুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন, তবে অন্য চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বাদী রশিদ আহমদ জানান, ২০১৭ সালে ফয়েজুল ইসলাম ও তার সহযোগীরা তার দোকানে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। বিচারের পর আদালত প্রধান আসামিকে সাজা দিয়েছে।
এদিকে, ফয়েজুল ইসলামের ভাই রফিকুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তারা আপিল করবেন। সেন্টমার্টিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন, নিশ্চিত করেছেন কারাগারের জেলাশাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন