ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারপার্সনের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধির সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪১ সময়
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারপার্সনের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধির সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইইউর কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনও উপস্থাপন করা হয়।


আলোচনায় নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য ঝুঁকি নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নারী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।


এ সময় কমিশনের চেয়ারম্যান নতুন আইনি কাঠামোর আওতায় মানবাধিকার সুরক্ষায় কার্যক্রম আরও শক্তিশালী করার দিকটি তুলে ধরেন এবং ভবিষ্যতে এটি আইনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠক শেষে উভয় পক্ষ মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?