ঢাকা | |

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বিগত সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সচিবের নিয়োগ
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৭ সময়
১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বিগত সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সচিবের নিয়োগ বাতিল করেছে। পাশাপাশি তিনজন সচিবকে ওএসডি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ ১২টি শূন্য পদে চলতি সপ্তাহে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্র জানিয়েছে। প্রশাসনিক আদেশে মূল দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া তিন সচিব হলেন রেহানা পারভীন, সাইফুল্লাহ পান্না এবং কামাল উদ্দিন। অন্যদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. সাইদুর রহমান, শীষ হায়দার চৌধুরী, সিদ্দিক জোবায়ের, মোহাম্মদ ইউসুফ, মমতাজ আহমেদ, ড. মো. মোখলেসুর রহমান, এম এ আকমল হোসেন আজাদ, ড. কাইয়ুম আরা বেগম এবং শরিফা খান।


সূত্র জানায়, শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অতীতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিশেষ করে রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়া দক্ষ ও নিরপেক্ষ হিসেবে পরিচিত কর্মকর্তাদের তালিকা বিবেচনায় রয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পেতে পারেন মো. শামসুল আলম, যিনি নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং দীর্ঘদিন পদায়ন বঞ্চিত ছিলেন। সূত্রমতে, প্রশাসনিক বড় পুনর্গঠনের অংশ হিসেবে উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলেই নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর