ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

বঙ্গভবনের প্রেস উইং ভেঙে দেওয়ার অভিযোগ রাষ্ট্রপতির

বঙ্গভবনের প্রেস উইং ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার রাতে বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪১ সময়
বঙ্গভবনের প্রেস উইং ভেঙে দেওয়ার অভিযোগ রাষ্ট্রপতির

বঙ্গভবনের প্রেস উইং ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার রাতে বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাংবাদিকদের একটি সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেসসচিবের আক্রোশের জেরে পুরো প্রেস উইং প্রত্যাহার করা হয়। রাষ্ট্রপতির ভাষ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাতে এলে তিনি স্বাভাবিক নিয়মে তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় ও ফটোসেশন করেন। পরদিন কয়েকটি পত্রিকায় ছবি প্রকাশিত হলে বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি। এরপর বঙ্গভবনের প্রেস উইংয়ের তিন কর্মকর্তা—প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি—একযোগে প্রত্যাহার করা হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন দায়িত্বে থাকা দুই ফটোগ্রাফারকেও সরিয়ে দেওয়া হয়।


রাষ্ট্রপতি জানান, বর্তমানে কার্যত কোনো প্রেস উইং নেই। ফলে তাঁর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি জাতীয় সাফল্যেও আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পাঠানোর সুযোগ থাকছে না বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, প্রেস উইং পুনরায় সচল করতে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পাননি। তাঁর অভিযোগ, জনগণের কাছে তাঁর উপস্থিতি সীমিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাষ্ট্রপতির দাবি, জাতীয় দিবসের রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তাঁর ছবি ও বাণী প্রকাশ বন্ধ রাখা হয়েছে, যা দীর্ঘদিনের প্রোটোকল ও সাংবিধানিক রেওয়াজের পরিপন্থী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের