ঢাকা | |

এশিয়ান কাপে ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী দল

আধুনিক ফুটবলে ফিজিও ছাড়া দল কল্পনাই করা যায় না। কিন্তু প্রথমবার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ নারী
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪০ সময়
এশিয়ান কাপে ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী দল

আধুনিক ফুটবলে ফিজিও ছাড়া দল কল্পনাই করা যায় না। কিন্তু প্রথমবার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল গেছে ফিজিও ছাড়াই। সিডনিতে গত দুই দিন অনুশীলন হলেও চোট পেলে তাৎক্ষণিক দেখভালের জন্য কোনো ফিজিও নেই দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত স্কোয়াডে ফিজিও হিসেবে নাম ছিল জাকিয়া রহমানের। তবে সম্প্রতি অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করায় তিনি সফরে যেতে পারেননি। তাঁর বিকল্পও এখনো নিশ্চিত করা হয়নি। জানা গেছে, তড়িঘড়ি করে অস্ট্রেলিয়াতেই ফিজিও খোঁজা হচ্ছে, কারণ মূল আসরে প্রতিটি দলে ফিজিও থাকা বাধ্যতামূলক।


ঢাকা ও চট্টগ্রামের প্রস্তুতি ক্যাম্পে ফিজিও থাকলেও ইতিহাস গড়ার মঞ্চে সেই নিশ্চয়তা ছাড়াই দল পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে।


এদিকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চালিয়ে যাচ্ছে দল। সুইডেনপ্রবাসী নতুন সদস্য আনিকা রানিয়া জানিয়েছেন, ২৮ ডিগ্রি সেলসিয়াস গরমে কিছুটা কষ্ট হলেও দল ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে এবং বোঝাপড়া উন্নত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা