ঢাকা | |

মোহাম্মদপুরে তরুণকে কুপিয়ে জখম, কারণ নিয়ে ভিন্নমত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ হামলার
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৭ সময়
মোহাম্মদপুরে তরুণকে কুপিয়ে জখম, কারণ নিয়ে ভিন্নমত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত তরুণের নাম মো. ইব্রাহীম। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত।


আহতের বন্ধুরা দাবি করেছেন, ইব্রাহীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এলাকার সমন্বয়ক এবং জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার সাক্ষী। তাদের অভিযোগ, পূর্বের শত্রুতা ও হুমকির জেরেই এ হামলা হয়েছে।


হামলার সময় ইব্রাহীমের সঙ্গে থাকা স্কুল শিক্ষক আরিফ আহমেদ জানান, তারাবির নামাজের পর ময়ূর ভিলার সামনে একটি দোকানে বসে থাকা অবস্থায় চারজন মুখোশধারী ব্যক্তি এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ইব্রাহীমের হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।


তবে পুলিশ ভিন্ন তথ্য দিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ-এর মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি পরিত্যক্ত দলীয় কার্যালয় বা তার সামনের জায়গায় দোকান বসানো নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর