ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে তিন স্তরের যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে কার্ড বিতরণ করা হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন