মুফতি আমির হামজা বলেছেন, ধর্মীয় পরিবেশ শুধু রমজান মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে বজায় রাখা প্রয়োজন। তিনি মনে করেন, মানুষের আচরণ ও সামাজিক চর্চায় নৈতিকতার উপস্থিতি সব সময় থাকা উচিত। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের কাজকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে অভিহিত করেন এবং তথ্যনির্ভুল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত থাকলেও গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি অব্যাহত থাকা উচিত। সমাজে সত্য ও ন্যায়ের চর্চা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের আমির এনামুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ কে এম আলী মুহসিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন