ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ট্রাম্পের শুল্ক ক্ষমতা হ্রাসে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা

মার্কিন সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের বাণিজ্যিক শুল্ক আরোপের ক্ষমতায় লাগাম টেনে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে। আদালতের মতে, নির্বাহী ক্ষমতা প্রয়োগে
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময়
ট্রাম্পের শুল্ক ক্ষমতা হ্রাসে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা

মার্কিন সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের বাণিজ্যিক শুল্ক আরোপের ক্ষমতায় লাগাম টেনে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে। আদালতের মতে, নির্বাহী ক্ষমতা প্রয়োগে সাংবিধানিক সীমালঙ্ঘন হয়েছে। তবে রায়ের পরপরই ট্রাম্প নতুন নির্বাহী আদেশ জারি করে বিশ্বব্যাপী ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা দেন, যা দ্রুত কার্যকর হবে বলে জানান। এই পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য পরিবেশে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ বিদ্যমান চুক্তি ও বিনিয়োগ পরিকল্পনা পুনর্মূল্যায়ন শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, আইনি ব্যাখ্যা পরিষ্কার না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বজায় থাকবে।


দক্ষিণ কোরিয়া ও ভারত তাদের সাম্প্রতিক বাণিজ্য সমঝোতা পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে। চীন সংযত প্রতিক্রিয়া জানিয়ে বাণিজ্য যুদ্ধকে সবার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে। অন্যদিকে কানাডা ও মেক্সিকো সতর্ক আশাবাদ ব্যক্ত করলেও ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বহাল থাকায় উদ্বেগ কাটেনি।


বিশ্লেষকদের মতে, এই রায় শুধু অর্থনৈতিক নীতিই নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও নতুন বিতর্কের সূচনা করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস