পবিত্র রমজান উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ করবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময় অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেনদেন চালু রাখা যাবে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোও একই সময়সূচি অনুসরণ করবে—সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস, একই নামাজ বিরতি ও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
এদিকে আদালতের কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আদালতের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন