ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩১ সময়
নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। তিনি গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক। দলটির একাধিক সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এবং পূর্ণ মন্ত্রী নাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং অন্যান্য দল সীমিত সংখ্যক আসনে বিজয়ী হয়েছে।


জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার