ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার প্রজনন মৌসুমেও থেমে নেই সুন্দরবনের মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি সরকারি বাসা, প্রধানমন্ত্রীর বাসভবন চূড়ান্ত নয়

নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৮ সময়
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি সরকারি বাসা, প্রধানমন্ত্রীর বাসভবন চূড়ান্ত নয়

নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–এর উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে কয়েকটি বাসায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে সংশ্লিষ্ট বাসাগুলো নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হবে।


তবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি হবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার সম্ভাব্য বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করেছিল।


সূত্র জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগর এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনায় ছিল। তবে কোনো স্থানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী যেখানেই বাস করতে আগ্রহ প্রকাশ করবেন, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সে উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সরকারি যানবাহন অধিদফতরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক

পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক