ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ডলার বাজারে স্থিতি ফেরাতে নিলামে ২০৯ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ২০৯ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ডলার বাজারে স্থিতি ফেরাতে নিলামে ২০৯ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ২০৯ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ নিলামে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয়। এ ক্ষেত্রে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগেও ২০২৫–২৬ অর্থবছরের বিভিন্ন সময়ে বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য জোরদারে নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছর শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ ধরনের পদক্ষেপ বৈদেশিক মুদ্রার সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ডলার বাজারে অস্থিরতা কমাতে সহায়ক হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ