ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের

শিমরোন হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরি ও পেসার রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল ওয়েস্ট
  • আপলোড সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৪ সময়
হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের
শিমরোন হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরি ও পেসার রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। হেটমায়ার ৩৬ বলে ৬৪ রান এবং শেফার্ড হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৫০ বলে ৫৪ রানের সূচনা এনে দেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। দলীয় ৫৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন তারা। কিং ৩০ বলে ৩৫ ও হোপ ২২ বলে ১৯ রান করেন।

নবম ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড বোলারদের উপর চড়াও হন হেটমায়ার। ২২ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলের সাথে ৩৭ বলে ৮১ রান যোগ করেন হেটমায়ার। ১৯তম ওভারে দলীয় ১৭৫ রানে থামেন হেটমায়ার। ২টি চার ও ৬টি ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন এই বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার। এছাড়া পাওয়েলের ১৪ বলে ২৪ এবং শেরফানে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বার্ড কুরি ২ উইকেট নেন।

১৮৩ রান তাড়া করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭৮ রানের জুটিতে স্কটিশদের লড়াইয়ে ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। দলীয় ১১৫ রানে বেরিংটন এবং ১২২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ব্রুস। বেরিংটন ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ এবং ব্রুস ৩৫ রানে আউট হবার সময় ৫ উইকেট হাতে নিয়ে ৩৩ বলে ৬১ রান দরকার ছিল স্কটল্যান্ডের। ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে  নেন শেফার্ড। আর সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে যায়। ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে দশম হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একবার হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড। গেল বছরের অক্টোবরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন  তিনি। 
শেফার্ডের হ্যাটট্রিকের দিনে ম্যাচ সেরা হন হেটমায়ার। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ