ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

রাজধানীর ঢাকা-৮ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২১ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২১ সময়
আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ
রাজধানীর ঢাকা-৮ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেছেন, বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি। কিন্তু আমরা সেটা চাই না।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি সংসদ সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশিশক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধে তো আগে আমাদের বলতে হবে। আজ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, এখানে আমার বাড়ি, সবকিছুই এখানে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। এখানে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নেই। তারা ভোটও চায় না। শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে। অন্যদিকে, পাটওয়ারী বলেন, অনেকে বলতেছে আমরা বিষোদগারের রাজনীতি করি। কিন্তু সেটা করছি করি না। দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে লাগে। এরপরে বলে ছেলেগুলা বেয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। তিনি আরও বলেন, শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না। তো সেই অবস্থা এখনও চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা