ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:২৯ সময়
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে ধানের শীষের ভূমিধস বিজয় হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকরিয়ার শাহারবিল ইউনিয়নে তাঁর সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি। শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না। দেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ নিয়ে আমাদের ভিশন পরিষ্কার। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে তারা তা প্রকাশ করুক। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে বা জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়।

এদিন শাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি