ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

২৯৮ আসনে প্রার্থী ১৯৬৭, চলছে প্রতীক বরাদ্দ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮ আসনে অংশ নিচ্ছে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১২ সময়
২৯৮ আসনে প্রার্থী ১৯৬৭, চলছে প্রতীক বরাদ্দ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮ আসনে অংশ নিচ্ছে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ১১৯টি প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা। বুধবার সকাল ৯টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ঢাকার ২০ আসনে লড়ছেন ১৩৭ প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসন বাদে ৪ থেকে ১৮ আসনের মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। সকালে প্রতীক বরাদ্দ শুরুর পর প্রথমে দেয়া হচ্ছে ঢাকা-৪ আসনের প্রার্থীদের প্রতীক। এরই মধ্যে ঢাকা ৪ আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক, তেমনি জোট ভিত্তিক নির্বাচনী আসনে অংশ নিচ্ছে অনেক রাজনৈতিক দল। আর পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল অনুযায়ী, আসন দুটিতে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত। এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রসঙ্গত, প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। গণভোট ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি