ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

এরফান সোলতানির ফাঁসি দিচ্ছে না ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আটক হওয়া এরফান সোলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর হয়েছিল। কিন্তু তার মৃত্যুদণ্ডের
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৫ সময়
এরফান সোলতানির ফাঁসি দিচ্ছে না ইরান ছবি : সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আটক হওয়া এরফান সোলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর হয়েছিল। কিন্তু তার মৃত্যুদণ্ডের বিষয়টি তেহরান উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এমনকি ফাঁসি দেওয়া সম্ভবও নয় বলে জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছিল, এরফান সোলতানিকে শিগগির ফাঁসি দেওয়া হবে, কিন্তু তা কার্যকর করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমাদের বলা হয়েছে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এ তথ্য দিয়েছে। আমরা তা খোঁজ নিয়ে দেখবো। বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের সরকারবিরোধী বিক্ষোভে ওই দেশের জনগণের পাশে দাঁড়ানোর কথা বলছিলেন। হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩,৪২৮ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।


প্রসঙ্গত, লাগাতার বিক্ষোভ-সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি