ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশের হারের দিনে মাহমুদউল্লাহর সেঞ্চুরি

মুম্বাইয়ে গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৮১ রানে ৬ উইকেট নেই
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৩, সকাল ৮:২০ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩৮ সময়
বাংলাদেশের হারের দিনে মাহমুদউল্লাহর সেঞ্চুরি সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ রিয়াদ
মুম্বাইয়ে গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৮১ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের! এরপর মাহমুদউল্লাহ রিয়াদের প্রাণপণ লড়াই বাংলাদেশকে এনে দেয় ২৩৩ রান। তার তৃতীয় বিশ্বকাপ সেঞ্চুরিতেও অবশ্য বড় হার এড়ানো যায়নি। কুইন্টন ডি ককের বীরত্বপূর্ণ সেঞ্চুরির কাছেই হেরে গেল বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব আল হাসানদের হার ১৪৯ রানের। চলতি বিশ্বকাপে চতুর্থ হারের স্বাদ পেল বাংলাদেশ।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে বাংলাদেশের সব আশা শেষ করে দেন বামহাতি হার্ডহিটার ডি কক। তিনি চলতি আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে ৩৮২ রানের বিশাল সৌধ গড়ে দেন। বিশ্বকাপে এটা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর। আগের সর্বোচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে ৫ উইকেটে ৩৮১ রান তুলেছিল অজিরা। আজ সেই স্কোর ছাড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা (৩৮২/৫)। 

ওয়ানডেতে এটি বাংলোদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান তুলেছিল ভারত। সেটাই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ এবং একমাত্র চারশ ছাড়ানো দলীয় সংগ্রহ।  

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮১ রানে ৬ উইকেটে হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে কল্যাণে বড় লজ্জা থেকে বাঁচে।

চলতি আসরে এটা পাঁচ ম্যাচে চতুর্থ হার বাংলাদেশের। আফগানিস্তানকে হারানোর পর টানা টানা হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। শনিবার কলকাতায় নেদারল্যান্ডসের কাছে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, প্রোটিয়ারা পাঁচ ম্যাচের চারটিতে জিতে নিউজিল্যান্ডকে তিনে ঠেলে দিয়ে উঠে গেল পয়েন্ট টেবিলের দুইয়ে। সেমিফাইনালের পথেও বড় এক ধাপ এগিয়ে গেল কখনই বিশ্বকাপ না জেতা এই দলটি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড ম্যাচে ঝড় তোলেন ক্লাসেনসহ দলের আরো তিনজন। সেঞ্চুরি করে ক্লাসেন ছিলেন সবার সেরা। সেই একই মাঠে গতকাল ঝড় উঠল ডি ককের ব্যাটে। ১০১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে। আউট হয়েছেন ১৪০ বলে ১৫টি চার ও ৭ ছক্কার সাহায্যে। এরপর ক্লাসেন (৪৯ বলে ৯০) ও ডেভিড মিলারের (১৫ বলে ৩৪*) ব্যাটে ভর করে অবিশ্বাস্য গতিতে রান ৩৮২-তে নিয়ে যান। 

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন ডি কিক। এছাড়া একটি করে সেঞ্চুরি আছে আরো ১৬ জনের। এই তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ ২০১৫ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। তিনিই বিশ্বকাপে বাংলাদেশের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান। এরপর ২০১৯ আসরে সাকিব দুটি ও মুশফিকুর রহিম একটি সেঞ্চুরি করেন। এবার মাহমুদউল্লাহ করলেন দেশের হয়ে বিশ্বকাপে ষষ্ঠ সেঞ্চুরি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস