ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

রামপাল কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে। গত
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৯ সময়
রামপাল কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে। গত মাসে ৬৪০মিলিয়ন ইউনিট (গট) বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট। বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্য আগের মাসেও ছিল, যা কেন্দ্রটির নিয়মিত ও স্থিতিশীল উৎপাদন সক্ষমতা প্রমাণ করে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সরবরাহ ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে।  বর্তমানে প্রায় ২ লাখ টন কয়লা মজুত আছে।


আশা করা যায় আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয় এবং আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন বেশি হয় ও দূষণ কম হয়। পরিবেশ সুরক্ষার জন্য এখানে রয়েছে—ফ্লু-গ্যাসডি-সালফারাইজেশন, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উঁচুচিমনি, ক্লোজড-সাইকেলকুলিং ব্যবস্থা, জিরো লিকুইডডিস চার্জ সিস্টেম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা