ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান। পুলিশের কাজে বাধা
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৫ সময়
জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান ছবি : সংগৃহীত

গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান। পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।


রোববার (৪ জানুয়ারি) সকালে শুনানি শেষে বিচারক মাহদীর জামিন মঞ্জুর করেন।


এর আগে, শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।


মূলত, গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পরদিন শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী। ওসির সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ২০২৪-এ বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দেয়ার কথা বলেন তিনি।


পরে, এক ভিডিও বার্তায় বক্তব্যটিকে 'স্লিপ অব টাং' হিসেবে উল্লেখ করেন মাহদী। এ ঘটনায়, মাহদীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ