ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট হাই তুললে চোখে পানি আসে কেন, একজনের হাই অন্যজনের মধ্যে ছড়ায় কীভাবে চাঁদে আলু চাষে সাফল্য মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে বিজেপিতে যোগ দিলেন চাহাল, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

'আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে'

মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
'আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে' ছবি : সংগৃহীত

মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সম্পন্ন হয়েছে; যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল।


তিনি সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদেরও আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গভীর শোকের সময়ে তাদের উপস্থিতি খালেদা জিয়ার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন ছিল।


পোস্টের শেষে তারেক রহমান লেখেন– আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।


এই পোস্টের কিছুক্ষণ পর তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আরেকটি পোস্ট করেন।


সেই পোস্টে তিনি বলেন, আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি– যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে।


তারেক রহমান আরও লেখেন, আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন। আর তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার