ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ইমাদ-সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'?

পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বড় ঝড়। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
ইমাদ-সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বড় ঝড়। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করার কথা নিজেই প্রকাশ করেছেন এই ক্রিকেটার। আর সেই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সানিয়া। খবর ডন'র।


ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইমাদ ওয়াসিম জানান, দীর্ঘদিনের মতবিরোধ ও সমস্যার কারণে তিনি আইনগতভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তাদের ব্যক্তিগত বিষয় যেন জনসমক্ষে আলোচনা না করা হয় এবং পুরোনো ছবি বা সম্পর্কের স্মৃতি শেয়ার করা থেকে সবাই বিরত থাকেন। সন্তানদের দায়িত্ব তিনি পালন করবেন বলেও উল্লেখ করেন ইমাদ।


তবে ইমাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই সানিয়া আশফাকের পোস্ট নতুন মাত্রা যোগ করে আলোচনায়। সেখানে তিনি অভিযোগ করেন, দাম্পত্য জীবনে তিনি মানসিক নির্যাতন আর অবহেলার শিকার হয়েছেন। এমনকি গর্ভাবস্থায়ও তাকে একা ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। সানিয়ার অভিযোগ, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।


তিনি আরও জানান, এসব বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে এবং সত্য আড়াল করতে কেউ তাকে হুমকি দিলে আইনি পথে যাবেন।


উল্লেখ্য, বর্তমানে ঢাকা ক্যাপিটালসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানি তারকা ইমাদ।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু