ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব

বেলা বাড়লেও ঢাকার আকাশে দেখা নেই সূর্যের

রাজধানী ঢাকায় গত কয়েক দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
বেলা বাড়লেও ঢাকার আকাশে দেখা নেই সূর্যের ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় গত কয়েক দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। এ ছাড়া দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের।


সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। 

গতকাল দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও আজ রবিবার বেলা বাড়লেও এখনো সূর্যের দেখা পাওয়া যায়নি। যদিও গতকালকের তুলনায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। তবু শীতের দাপটে নাকাল রাজধানীবাসী।


আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 


আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে।


তবে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ