রাজধানী ঢাকায় গত কয়েক দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত

বেলা বাড়লেও ঢাকার আকাশে দেখা নেই সূর্যের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময় , আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়

রাজধানী ঢাকায় গত কয়েক দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। এ ছাড়া দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের।


সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। 

গতকাল দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও আজ রবিবার বেলা বাড়লেও এখনো সূর্যের দেখা পাওয়া যায়নি। যদিও গতকালকের তুলনায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। তবু শীতের দাপটে নাকাল রাজধানীবাসী।


আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 


আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে।


তবে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯