ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

অস্ট্রেলিয়ায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক প্রদর্শনের অভিযোগে ব্রিটিশ নাগরিককে গ্রেফতার

অস্ট্রেলিয়ায় নাৎসি আমলের ঘৃণা ছড়ানোর প্রতীক প্রদর্শনের অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পাশাপাশি বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া।
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
অস্ট্রেলিয়ায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক প্রদর্শনের অভিযোগে ব্রিটিশ নাগরিককে গ্রেফতার ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় নাৎসি আমলের ঘৃণা ছড়ানোর প্রতীক প্রদর্শনের অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পাশাপাশি বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।


অস্ট্রেলিয়ায় বসবাসরত ওই ব্রিটিশ নাগরিকের ভিসা এরইমধ্যে বাতিল করা হয়েছে। কুইন্সল্যান্ডে বসবাসকারী ৪৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তিকে চলতি মাসের শুরুতে গ্রেফতার করে পুলিশ।


অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নাৎসি স্বস্তিকা প্রতীক পোস্ট করেন। পাশাপাশি নাৎসি মতাদর্শের প্রচার চালান এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানান। ব্রিসবেনে তাকে অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে। 


দেশটির স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, 'অভিযুক্ত ব্যক্তি ঘৃণা ছড়াতে এখানে এসেছে—তাই এখানে থাকার অধিকার তার নেই।' বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) তিনি বলেন, 'ট্রাভেল ভিসায় অস্ট্রেলিয়ায় এলে আপনাকে একজন অতিথি হিসেবেই থাকতে হয়।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ