ঢাকা | |
সংবাদ শিরোনাম :

হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। তিনি
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। তিনি আমাদের  মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র আমাদের অন্তরের মধ্যে থাকবে।


শনিবার (২০ ডিসেম্বর)  শরীফ ওসমান হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।


তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে। হাদি কথা আমরা পূরণ করবো এই ওয়াদা করছি।


তিনি আরও বলেন, মাথা নত নয় উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ