প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র আমাদের অন্তরের মধ্যে থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) শরীফ ওসমান হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে। হাদি কথা আমরা পূরণ করবো এই ওয়াদা করছি।
তিনি আরও বলেন, মাথা নত নয় উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।