ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় রশিদ না দেয়ায় জরিমানা

দিনাজপুরের হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি ও বিক্রয় রশিদ না দেয়ায় এক আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা করেছে
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৭ সময়
হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় রশিদ না দেয়ায় জরিমানা ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি ও বিক্রয় রশিদ না দেয়ায় এক আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। 


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মেসার্স সাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করেন অধিদফতরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গির আলম। এসময় সেখানে দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। 


জাহাঙ্গির আলম বলেন, পেঁয়াজ আমদানির পরেও বাজার স্থিতিশীল হচ্ছে না। সেই বিষয়টি খতিয়ে দেখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের গুদামে অভিযান চালানো হয়। শুল্ক ও অন্যান্য খরচসহ পেঁয়াজের দাম কত পড়ছে আর তারা কী দামে বিক্রি করছেন সেই বিষয়টি যাচাই-বাছাই করা হয়। 


এসময় বিক্রয় রশিদ না দেয়ায় ও বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় সাদ ট্রেডার্স নামের এক আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দাম যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেই লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার