ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ছকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৯ সময়
লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ছকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত ছকিনা বেগম দক্ষিণ মজুপুর এলাকার মৃত সফি উল্যার স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যায়।


পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তার পুত্রবধূ রুবি আক্তার ও পূর্ণিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। 

নিহতের ভাগ্নে মো. রাজু জানান, তার খালা ছকিনার দুই মেয়ে ও দুই ছেলে। বড় ছেলে আল-আমিন ও ছোট ছেলে ইমরান হোসেন বিদেশে থাকে।


খালা তার বড় পুত্রবধূ রুবিকে নিয়ে বাড়িতে থাকতেন। রাতে তারা দুইজন আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা বাসার ভেতরে ঢুকে ছকিনার কক্ষে প্রবেশ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মারা যান।

আওয়াজ শুনে পুত্রবধূ রুবি এসে চিৎকার দিলে লোকজন আসে। এরআগেই হত্যাকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসার পাশে থাকা গাছ বেয়ে হত্যাকারী ভবনে ঢুকে। 

নিহতের ভাই আবু ছিদ্দিক বলেন, আমার বোনের কাছে স্বর্ণ ছিল। কিন্তু হত্যার পরও তার গলা-কানে থাকা স্বর্ণ নেয়নি।


ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত তাকে হত্যা করা হয়েছে। ডাকাতির ঘটনা হলে মালামাল নিয়ে যেত। 

তিনি জানান, তার ছোট ছেলে ইমরান হোসেনের স্ত্রী পূর্ণিমা তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পারিবারিক বিষয় নিয়ে মামলা করে। আবার শাশুড়ি ছকিনাও তার পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেন। পাল্টাপাল্টি মামলা নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসছে। বিষয়টিকেও সন্দেহ করা হচ্ছে।  


লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই পুত্রবধূকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার