ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে'

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবে সবসময়ই কেন্দ্রীয় অবস্থানে ছিল বলে মন্তব্য করেছেন, যুব
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে' ছবি : সংগৃহীত

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবে সবসময়ই কেন্দ্রীয় অবস্থানে ছিল বলে মন্তব্য করেছেন, যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। 


শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে একথা বলেন তিনি।


উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের যে সংবেদনশীল সময় অতিক্রম করছে। এ সময়ে দেশের মানুষ কোনোভাবেই খারাপ সংবাদের জন্য প্রস্তুত নয়। তাই বেগম জিয়ার সুস্থতা নিয়ে সবার ভীষণ উদ্বেগ রয়েছে। এ সময়, জনমানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছে বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যাশা করেন বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। দেখে যাবেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। 


এদিন, রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। 


এ সময়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশে সফল গণ অভ্যুত্থান হলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা খুবই জরুরি। দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে দোয়া প্রার্থনাও করেন নুর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা