ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বিবাহবার্ষিকীর দিনে ভক্তদের চমকে দিলেন অভিনেতা রণদীপ হুদা

ফের বলিপাড়ায় খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন রণদীপ হুদা এবং লিন লাইশরম। ২৯ নভেম্বর,
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৮ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৮ সময়
বিবাহবার্ষিকীর দিনে ভক্তদের চমকে দিলেন অভিনেতা রণদীপ হুদা ছবি : সংগৃহীত

ফের বলিপাড়ায় খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন রণদীপ হুদা এবং লিন লাইশরম। ২৯ নভেম্বর, বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিলেন অভিনেতা। ২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরীকন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন অভিনেতা।


লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় ‘অমাবস্যার চাঁদে’র মতোই। দ্বিতীয় বিবাহবার্ষিকীও তাই নিভৃতেই কাটাচ্ছেন অ্যাডভেঞ্চারপ্রেমী দম্পতি।


শনিবারের পোস্টেও দেখা গেল, জঙ্গলের মাঝে ক্যাম্পফায়ার উপভোগ করছেন লিন-রণদীপ। আর সেখান থেকেই সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন তারা। তারকাদম্পতির মন্তব্য, দুই বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার… খুদে আসার পথে। আসন্ন ‘প্যারেন্টহুড’ নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরম দুজনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।


২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন রণদীপ ও  লিন। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স