ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হামলা দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা

ইউটিউবে মুক্তি পেলো জোভান-পায়েল অভিনীত ডার্ক কমেডি থ্রিলার 'টাকা'

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে— এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
ইউটিউবে মুক্তি পেলো জোভান-পায়েল অভিনীত ডার্ক কমেডি থ্রিলার 'টাকা' ছবি : সংগৃহীত

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে— এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানলে নাটকটি দেখা যায়।


তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।


নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।


চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।


নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি ঘিরে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ