ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৫৫

হংকংয়ের একটি উঁচু ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫৫ জনে। এখনও বহু বাসিন্দা নিখোঁজ
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৬ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৬ সময়
হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৫৫ ছবি : সংগৃহীত

হংকংয়ের একটি উঁচু ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫৫ জনে। এখনও বহু বাসিন্দা নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিএনএন। 


দেশটির ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাস্থলেই ৫১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন। আগুনে আহত হয়েছেন কমপক্ষে ১২৩ জন। তাদের মধ্যে ৮ জন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। তবে কতজন এখনও নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


আগুন লাগার ২৪ ঘণ্টা পরও কমপ্লেক্সের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ভবনগুলোতে অধিকাংশই বয়স্ক বাসিন্দা থাকতেন। অগ্নিকাণ্ডের সময় পুরো কমপ্লেক্সটি সংস্কারকাজের জন্য বাঁশের অস্থায়ী কাঠামো ও সেফটি নেটিং দিয়ে ঘেরা ছিল।


ঘটনার পর ওই নির্মাণ কোম্পানির সঙ্গে যুক্ত তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মানবসৃষ্ট অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ড নির্মাণকর্মীদের মারাত্মক গাফিলতির কারণে ঘটেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ