ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হামলা দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

অর্থ আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

কিছুদিন আগেই অনলাইনভিত্তিক একটি ফ্যাশন হাউজ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
অর্থ আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই অনলাইনভিত্তিক একটি ফ্যাশন হাউজ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠলো অর্থ আত্মসাতের অভিযোগ।


তানজিন তিশার বিরুদ্ধে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ এনেছেন সিনেমাটির প্রযোজক দাবি করা শরীফ খান।


তিনি একটি গণমাধ্যমকে জানান, তিশার অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন অভিনেত্রী।


অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা যমুনা টেলিভিশনকে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। চুক্তির সময় আমাকে এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় আমি দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না।


প্রযোজকের সাথে এ বিষয়ে কথা হয়েছে কিনা, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, শরীফ খান নামক একজন মধ্যরাতে আমার সাথে ফোন করে কথা বলতে চেয়েছেন। এতো রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর তিনি তো এই সিনেমার প্রযোজকই নন।


তিশার আইনজীবী জসিম উদ্দিন বলেন, তানজিন তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সিনেমাটির পরিচালক ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ