ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু, আহত ২

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামের এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। সেইসাথে, গুরুতর আহত হয়েছেন
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু, আহত ২ ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামের এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। সেইসাথে, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।


রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আলুকদিয়া মনিরামপুর গ্রামের মৃত রাজু হোসেনের স্ত্রী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি দোকানের মালামাল কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন। আলুকদিয়া বাজারে পৌঁছালে পিছন দিক থেকে আসা আল্লাহর দান নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনা খাতুনের মৃত্যু হয়। ভ্যানচালকসহ আরও একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।


চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?