ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

বায়ার্ন জিতলেও হারের হতাশা সঙ্গী ম্যানইউ ও আর্সেনালের

জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল প্রিমিয়ার
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩৩ সময়
বায়ার্ন জিতলেও হারের হতাশা সঙ্গী ম্যানইউ ও আর্সেনালের ছবি : সংগৃহীত
জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল প্রিমিয়ার লিগের ক্লাবটি। একই অভিজ্ঞতা হয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালেরও। তাদের হতাশার রাতে অবশ্য জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেছে ইউনাইটেড। ফরাসি ক্লাব লেঁসের মাঠে আর্সেনালের হার ২-১ গোলে। জয়ের ধারায় থাকা বায়ার্ন ২-১ ব্যবধানে হারিয়েছে কোপেনহেগেনকে।

ওল্ড ট্রাফোর্ডে বলের দখল আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেডই। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের।

ম্যাচের ধারা অনুযায়ী ১৭ মিনিটে রাসমুস হোলুন্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ছয় মিনিট পরেই উইলফিড জাহা গোল করে গালাতাসারাইকে সমতায় ফেরান।

৬৭ মিনিটে আবারও হোলুন্ড ঝলক, ফের এগিয়ে যায় ইউনাইটেড। চলতি মৌসুমে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়া ডেনমার্কের এই ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগে ২ ম্যাচে করলেন ৩ গোল।

এবার ব্যবধান ধরে রাখতে ব্যর্থ ইউনাইটেড। উল্টো ১০ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। ৭১ মিনিটে করিম আরতুকগু সমতা টানার পর ৮১ মিনিটে মাউরো ইকার্দির গোলে জয় নিশ্চিত করে গালাতাসারাই। এই সময়ে আবার কাসেমিরোকেও হারায় ইউনাইটেড। লাল কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান।

ইংলিশদের মাটিতে এটাই প্রথম জয় তুরস্কের ক্লাবটির। আগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে হারা ইউনাইটেড দুই ম্যাচ শেষে 'এ' গ্রুপের তলানিতে। আর একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে গালাতাসারাই।

আগের ম্যাচে পিএসভিকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল এবার খেল হোঁচট। লেঁসের সঙ্গে পেরে উঠল না তারা। একটি করে জয়-ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে লেঁস। একটি করে জয়-হারে আর্সেনাল আছে দুইয়ে।

প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ২৫ মিনিটে আদ্রিয়ান থমাসন এবং ৬৯ মিনিটে এলিয়ে ওয়াহির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে লেঁস।

অন্যদিকে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। কোপেনহেগেনকে এগিয়ে নেন লুকাস লেরাগার।

৬৭ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জামাল মুসিয়ালা। আর ৮৩ গোলটি মিনিটে জয়সূচক করেন ম্যাথিস টেল।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন। গালাতাসারাইয়ের বিপক্ষে ড্র করা কোপেনহেগেন ১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান। আর পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’