ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

মুশফিকের শততম টেস্ট, রঙচটা ক্যাপে রঙিন গল্পের অপেক্ষা

বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি বা রাজকীয় ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতোর্ধ্ব
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
মুশফিকের শততম টেস্ট, রঙচটা ক্যাপে রঙিন গল্পের অপেক্ষা ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি বা রাজকীয় ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতোর্ধ্ব ক্রিকেটারের। তবে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেখা হবে নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে এদিন শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। মুশির সকল উত্থান পতনের সঙ্গী সেই বিবর্ণ টেস্ট ক্যাপটা সেদিন খুঁজে পাবে নতুন রঙ।

একবার সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তার প্রিয় ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপটা হারিয়ে ফেলেছিলেন বিমানবন্দরে। এই ঘটনায় মন ভেঙেছিলো পন্টিংয়ের, বলেছিলেন, 'ওটা আমার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় জিনিস। ওটা হারানো মানে আমার আত্মার এক অংশ হারানো।'

'একটা নতুন ক্যাপ চাইলেই কিনে নেয়া যায়, কিন্তু পুরোনোটার ইতিহাস কেনা যায় না।'—  টেস্ট ক্যাপ নিয়ে এই উক্তিটি লঙ্কান কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারার।

ভারতের ব্যাটিং মহারথী রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'এই ক্যাপের প্রতিটি দাগ, প্রতিটি ঘাম আমার সংগ্রামের স্মৃতি।

টেস্ট ক্যাপ মূলত একটি লিগ্যাসি। আর সেটা যদি ছুঁতে পারে ইতিহাস, তবে তার মাহাত্ম বেড়ে যায় শতগুনে। তাইতো ৮ নভেম্বর বিবর্ণ টেস্ট ক্যাপ নিয়ে মুশফিকুর রহিমের পোস্টের ক্যাপশন, 'সকল উত্থান পতনের সঙ্গী'।

এই গল্পের শুরুটা হয়েছিলো ২০০৫ সালের ২৬ মে, লর্ডসে। দেশের ৪১তম ক্রিকেটার হিসেবে মুশফিককে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন হাবিবুল বাশার। টেস্ট আঙিনায় গত ২০ বছর ধরে সেই আশীর্বাদ মাথা থেকে নামাননি মুশফিক।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশি। সাকিব-তামিম একটি করে দ্বিশতক হাঁকালেও, দেশের হয়ে সর্বাধিক তিনবার ডাবলসের দেখা পেয়েছেন 'মিস্টার ডিপেন্ডেবল'। যেখানে তামিম ছাড়া আর কেউ এদেশের টেস্টে এখনও ছুঁতে পারেনি পাঁচ হাজার রানের গন্ডি। সেখানে ৯৯ টেস্টে ১২ সেঞ্চুরি আর ২৭ ফিফটি নিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ৬ হাজার ৩৫১ রানের মালিক এমআরফিফটিন।

এবার মুশির নতুন উচ্চতা ওঠার পালা। ১৯ নভেম্বর ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। মিরপুরে লেখা হবে এক রঙচটা ক্যাপের রঙিন গল্প।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু