ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হামলা দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন

ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ ব‌‌‌ছর। 

১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। ১৯৪৬ সালে বলিউডের সফর শুরু করেছিলেন তিনি। প্রথম ছবির নাম ‘নীচা নগর’। সিনেমাটি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল। এরপর ‘শহিদ’,‘ নদীয়া কে পার’,‘দো ভাই’,‘জিদ্দি’, ‘শবনম’,‘পারস’,‘ঝাঁঝর’,‘আব্রু’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম সিনেমা ‘শহিদ’র নায়িকাও ছিলেন কামিনী কৌশল। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিংহ’-এ অভিনয় করেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ খান, ‘লাল সিংহ চড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন কামিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ