ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান

ভিন্নমতের বা নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করে বিএনপি। দলীয় স্বার্থ
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান ছবি : সংগৃহীত

ভিন্নমতের বা নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করে বিএনপি। দলীয় স্বার্থ বাস্তবায়ন করা কোনো সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা ভিন্ন ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করলেও সবাই একটাই পরিচয় বাংলাদেশি। শুধুমাত্র আইনের শাসনই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। এজন্য রাজপথে সকলকে সঙ্গে নিয়ে সচেষ্ট থাকবো আমরা। এ সময় ক্ষমতায় গেলে ৫০ লক্ষ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত ভুলে গিয়ে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দেশ গড়তে চায় বিএনপি। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ বেশকিছু দাবি বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দলটির পাশে থাকার আহ্বানও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ