ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ১১৩

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১৩জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:১৭ সময়
ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ১১৩ ছবি : সংগৃহীত
ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ১১৩জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ১৫০ জন। অগ্নিকাণ্ডে বর-কনেও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন- অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত ১০০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে জানা গেছে।

এদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস