ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আরিফিন শুভর প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে চলছে
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
আরিফিন শুভর প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিষয়টি ঘিরে এবার শুভর পাশে দাঁড়ালেন নির্মাতা অনন্য মামুন।

২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের একটি ১০ কাঠার প্লট বরাদ্দ হয়েছিল আরিফিন শুভর নামে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।  এই ঘটনার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।

তিনি আরো লেখেন, ‘ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।

উল্লেখ্য, রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই। যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন যেমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বা সরকারি-বেসরকারি কর্মকর্তা- তাদেরকেই এই প্লট দেওয়া হয়। এই ধারা অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে আরিফিন শুভকে সেই প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক। বলা হয়ে থাকে, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্লট তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল।

প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢালিউড অঙ্গনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ