দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়।
এ সময়, খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।
এর আগে, গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। এছাড়াও গতকাল বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার পরে দেশের নানা স্থানে আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকেরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন