দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র‍্যালি করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে

খালেদা জিয়াকে প্রার্থী করায় দিনাজপুরে আনন্দ র‍্যালি নেতাকর্মীদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৩ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৩ সময়

দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র‍্যালি করেছে নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র‍্যালি বের হয়। 

এ সময়, খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। 

এর আগে, গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। এছাড়াও গতকাল বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার পরে দেশের নানা স্থানে আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকেরা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯